রেলওয়ে স্টেশনের ২০০ মিটার পরে, নেই কোনো রেলগেট।
মোঃ সাব্বির হোসেন:
পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:-
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের ২০০ মিটার পর -চোখে পড়বে এমন দৃশ্য , এই স্টেশনে ৩ উপজেলার মানুষের চলাচল । পীরগঞ্জ পৌরশহরের প্রবেশ পথ, পূর্বে ভূমি অফিস সংলগ্ন ও পশ্চিমে স্টেশন রোড , এ রাস্তায় চলাচল হয় সারাদিনে শত শত যানবাহন । এর মাঝামাঝি রেল ক্রসিং , এই ক্রসিং এ নেই কোন গেট ও গেটম্যান
,শুধু এটি নয় পৌরসভার বিভিন্ন স্থানে দেখা গেছে এমন চিত্র ।
বিষয়টি নিয়ে এর আগেও সংবাদ প্রকাশ হলেও মিলেনি কোন ফল , চোখে পড়েনি রেলওয়ে কর্তৃপক্ষের বা কোনো উর্দ্ধতন কর্মকর্তার।
স্থানীয়রা জানায় , এখানে গেটম্যান ও গেট না থাকায় বিভিন্ন ধরনের এক্সিডেন্ট ও সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন মানুষকে, এ যাবতো এখানে অনেকগুলো এক্সিডেন্ট হয়েছে, স্টেশন থেকে ২০০ মিটার কাছে হয়েও রেলওয়ে স্টেশনের কোন তাগিদ নেই । নেই কোন ব্যবস্থাপনা, এ নিয়ে আমাদের এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব এখানে আমাদের রেলগেট চাই।
রেলগেট না থাকায় আমরা এলাকাবাসী এখানে নিজ উদ্যোগে বাঁশ দিয়ে গেট বানানোর চেষ্টা করেছি, অতঃপর এই চেষ্টাই আমাদের সফল এবং এ নিয়ে চলছে আমাদের জীবন। আমরা এলাকাবাসী রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে খুব জরুরী রেলগেট প্রয়োজন ।
মতামত