সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের অন্ধকারে চিকিৎসা নিচ্ছেন রোগীরা

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের অন্ধকারে চিকিৎসা নিচ্ছেন রোগীরা

ছবি : পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের অন্ধকারে চিকিৎসা নিচ্ছেন রোগীরা..


প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:১৫

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের অন্ধকারে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার, ১২ টি ইউনিয়নের একমাত্র ভরসা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট হওয়ায়, উপচে পড়া রোগীর ভিড় । রোগীর সংখ্যা বেশি হ‌ওয়ায় পাচ্ছেন না অনেকেই স্বাভাবিক প্রাথমিক চিকিৎসাও । অন্যদিকে লোডশেডিং এর ভয়াবহ আকার ধারণ করায়, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোন বিদ্যুৎ এর বিকল্প ব্যবস্থা, নেই কোন জেনারেটর বা আইপিএস। তাই রাতের আঁধারে চিকিৎসা নিচ্ছেন শতাধিক এর ও বেশি রোগীরা, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নিয়ে এত অভিযোগ কেন? প্রশ্ন সাধারণ মানুষের ! THO ডাক্তার কামাল রানীশংকৈলে বদলি হওয়ার পর , দিন দিন বেড়েই চলেছে অনিয়ম দুর্নীতি, সময় মতো সঠিক চিকিৎসাও পাচ্ছেন না রোগীরা, নেই কোন বিশুদ্ধ পানির ব্যবস্থা । পরিষ্কার-পরিচ্ছন্নতার বড্ড খামখেয়াল , সেবা নিতে এসে মানুষ নির্বিঘ্নে অসুস্থ হয়ে পড়ছে।