সারাদেশ

গাইবান্ধা কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউটের অধ্যক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ

প্রিন্ট
গাইবান্ধা কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউটের অধ্যক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ

প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, সকাল ১০:৩৫

গাইবান্ধা কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউটের অধ্যক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ 

 গাইবান্ধা বাংলা বাজার শহরস্থ "কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট (এটিআই)  প্রতিষ্ঠানটি অবস্থিত। অত্র প্রতিষ্ঠানে মোঃ মাহবুবার রহমান গত ৮/১/২০২৬ ইং তারিখে অতিরিক্ত পরিচালক/সমমান পদে পদন্নোতিপ্রাপ্ত হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। উক্ত প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে  সরকারি সম্পদ তছরুফ, অর্থ আত্বসাৎসহ একের পর এক নানা  অনিয়ম ও দুর্নীতি অভিযোগ উঠেছে। বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নিতে জেলা প্রশাসক গাইবান্ধা ও সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

সুত্রে জানা গেছে,,২০২৫ ইং সালে গম,শর্ষা,কাউন এবং মেশিন বাবদ সিকিউরিটির টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে বিল ভাউচার ছাড়াই আত্বসাৎ। এ ছাড়াও ২০২৬ ইং সালে ছাত্রাবাসের ৩২ টি ,বাধের ১টি  গাছের বিশাল ডালপালা কেটে বিক্রিত টাকা আত্বসাৎ করেন। পাট, পাটখড়ি ও টানেল বিক্রি বাবদ প্রায় ১ লক্ষ ১০ হাজার এবং ধান বিক্রয় বাবদ ২ লক্ষ তেষট্টি হাজার টাকা একই ভাবে লুটপাট করেন। এলাকাবাসী ও ভুক্তভোগী মহল এহেন দুর্নীনিবাজ অর্থ আত্বসাৎকারী অধ্যক্ষের দুর্নীতির বিষয়টি খতিয়ে আইনের আওতায় আনার জোর দাবী জানান।