সারাদেশ

সুন্দরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে নির্ধারিত সময়ের আগে জাতীয় পতাকা নামিয়ে স্কুলবন্ধ

প্রিন্ট
সুন্দরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে নির্ধারিত সময়ের আগে জাতীয় পতাকা নামিয়ে স্কুলবন্ধ

প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৬, বিকাল ৪:৫৩

সুন্দরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে নির্ধারিত সময়ের আগে জাতীয় পতাকা নামিয়ে স্কুলবন্ধ 

মোঃ আশরাফজ্জামান খান তরু গাইবান্ধা।

গাইবান্ধা"র সুন্দরগঞ্জ উপজেলার কিষামত ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি নিয়ম-নীতিকে অমান্য করে সময়ের আগেই স্কুল বন্ধ করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। সরকারি বিধি অনুযায়ী প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক থাকলেও বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ বিকেল ৩টায় বিদ্যালয়ে জাতীয় পতাকা নামিয়ে স্কুল বন্ধ করে চলে যান শিক্ষকরা। সরেজমিনে তিন টায় বিদ্যালয়ে পরিদর্শন করে দেখা যায়- বিদ্যালয়ে তালা ঝুলছে, মাঠ ফাঁকা, শিক্ষক-শিক্ষার্থী কেউই নেই। জাতীয় পতাকাও নামানো হয়েছে নির্ধারিত সময়ের অনেক আগেই। এব‍্যপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী দেবু দাস এর মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ করেন নাই। এ ব‍্যপারে স্কুলের দপ্তরি আতাউর রহমান মুঠোফোনে বলেন, আমি স্কুল খোলা রেখে হেড মাষ্টারের নিকট ছুটি নিয়ে  সুন্দরগঞ্জে ব‍্যংক এ এসেছি। স্কুল ৩টার সময় ছুটি দিয়েছে আমি সহকারী শিক্ষকের নিকট জেনেছি।

মুঠোফোনে সুন্দরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ATEO) শ্রী মুকুল চন্দ্র বর্মণ জানান, এ ব‍্যপারে খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্হা নেয়া হবে।