সারাদেশ

"গণমাধ্যম সপ্তাহ ঘিরে দেশজুড়ে তৎপরকা: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১২ এপ্রিল"

প্রিন্ট
"গণমাধ্যম সপ্তাহ ঘিরে দেশজুড়ে তৎপরকা: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১২ এপ্রিল"

প্রকাশিত : ৪ এপ্রিল ২০২৬, সকাল ১০:২০

গণমাধ্যম সপ্তাহ ঘিরে দেশজুড়ে তৎপরতা: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১২ এপ্রিল” মিজানুর রহমানঃ ১-৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬কে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এ উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্যদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সভায় আগামী কার্যক্রমকে গতিশীল করতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে আগামীকাল জেলা ও উপজেলা শাখার সদস্যদের সমন্বয়ে আরেকটি বিস্তৃত সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এতে সারাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে কর্মসূচির রূপরেখা আরও চূড়ান্ত করা হবে। সভায় বিশেষ গুরুত্ব পায় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি। এ দাবিকে জোরালো করতে আগামী ১২ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সারাদেশ থেকে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দেশের সাংবাদিক সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, শুধু বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নয়, দেশের যেকোনো সাংবাদিক সংগঠনকেই এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এতে করে গণমাধ্যমের ঐক্য ও পেশাগত অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।