মিজানুর রহমানঃ
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন করে টঙ্গী পূর্ব থানায় এসে আত্মসমর্পণ করেছেন তানজিম আক্তার ঝিনুক নামে এক নারী।
গতকাল রাতে টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রকি মিয়া (৩০) পেশায় একজন অটোরিকশাচালক।
ঘটনার পর অভিযুক্ত ঝিনুক নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। গুরুতর আহত অবস্থায় রকি মিয়াকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত