সারাদেশ

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিক মিয়া

প্রিন্ট
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিক মিয়া

ছবি : পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিক মিয়া:


প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, সন্ধ্যা ৬:৪২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাই উপজেলার চনারচর ইউনিয়নসহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চনারচর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী বিএনপির দুর্দিনের কান্ডারী মো. শফিক মিয়া। শফিক মিয়া বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন। তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।’ শফিক মিয়া আরো বলেন , ‘ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ‘ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি।’