সারাদেশ

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাদেক আহমদ

প্রিন্ট
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাদেক আহমদ

ছবি : পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাদেক আহমদ


প্রকাশিত : ১৮ মার্চ ২০২৬, বিকাল ৩:০৮

শান্তিগঞ্জ উপজেলা বাসী সহ সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাদেক আহমদ। সাদেক আহমদ প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি সমগ্র দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। শুভেচ্ছা বার্তায় সাদেক আহমদ বলেন, ‘একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে খুশি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। এটি হিংসা-বিদ্বেষ, অহংকার ও পাপাচার মুছে দিয়ে নতুনভাবে সুখী জীবনযাপনের অনুপ্রেরণা দেয়।’ পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন উৎসব একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে সবাইকে উদ্বুদ্ধ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। সাদেক আহমদ বলেন, সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আমি শান্তিগঞ্জ উপজেলা বাসীসহ সবাইকে আবার ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক জানাই। শুভেচ্ছান্তে :- সাদেক আহমদ সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী : শান্তিগঞ্জ উপজেলা।