সারাদেশ

সালথায় যুবদল নেতা হাসান আশরাফের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রিন্ট
সালথায় যুবদল নেতা হাসান আশরাফের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি : সালথায় যুবদল নেতা হাসান আশরাফের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, রাত ১০:৩৯

ফরিদপুরের সালথায় যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান আশরাফ-এর উদ্দেগ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ (মার্চ) সোমবার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামে যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান আশরাফ-এর বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল সালথা উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, আটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিঠু, সালথা উপজেলার বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর, ভুট্টু মাতুব্বর, সালথা উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, মোঃ মিরান হুসাইন, গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার অর্থসম্পাদক ফিরোজ শেখ, স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির কল্যাণে শান্তি সমৃদ্ধি, সবার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে আটঘর ইউনিয়নের ধর্মপ্রাণ মুসল্লী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। এ সময় সালথা উপজেলা যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান আশরাফ আগত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে এমন সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।