বিশেষ

শৌলমারী ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন যুব নেতা নাজমুল হোসেন, দোয়া ও সমর্থন কামনা

প্রিন্ট
শৌলমারী ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন যুব নেতা নাজমুল হোসেন, দোয়া ও সমর্থন কামনা

প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, রাত ৯:৪৩

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ নং শৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব নেতা মোঃ নাজমুল হোসেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন। এক শুভেচ্ছা বার্তায় নাজমুল হোসেন বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই আনন্দঘন মুহূর্তে আমি শৌলমারী ইউনিয়নের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। তিনি আরও বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছি। এলাকার উন্নয়ন, তরুণদের সম্ভাবনা কাজে লাগানো এবং একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে সবার দোয়া ও সমর্থন চাই। নাজমুল হোসেন বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি এলাকার উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, মোঃ নাজমুল হোসেন বর্তমানে শৌলমারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।