নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম :
২নং শৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তাক আহমেদ (মোস্তাক)।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক—এটাই তার প্রত্যাশা। একই সঙ্গে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মোস্তাক আহমেদ জানান, এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং একটি আধুনিক ও সুন্দর ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি জনগণের পাশে থাকতে চান।
দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে মানুষের সেবা করার চেষ্টা করে আসছেন।
উল্লেখ্য, মোঃ মোস্তাক আহমেদ (মোস্তাক) একজন সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে শৌলমারী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
মতামত