নিজস্ব প্রতিবেদক, রৌমারী (কুড়িগ্রাম):
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ২নং শৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নের পরিচিত মুখ ও সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল কাইয়ুম। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
সম্প্রতি এক শুভেচ্ছা বার্তায় মোঃ আব্দুল কাইয়ুম বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। তিনি শৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, মোঃ আব্দুল কাইয়ুম শৌলমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে টানা তিনবার সফল ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শৌলমারী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। স্থানীয় উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে তার ভূমিকা রয়েছে বলে এলাকাবাসী জানান।
মতামত