সারাদেশ

________________প্রতিবাদী বিবৃতি______________ সাংবাদিক এম. এস. আরমানের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ), কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।

প্রিন্ট
________________প্রতিবাদী বিবৃতি______________ সাংবাদিক এম. এস. আরমানের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ), কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।

প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৫৮

________________প্রতিবাদী বিবৃতি______________ সাংবাদিক এম. এস. আরমানের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ), কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখা গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়ে বলছে যে, "দৈনিক আমার সংবাদ" পত্রিকার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর সদস্য সাংবাদিক এম. এস. আরমানের বিরুদ্ধে তথাকথিত জুলাই আন্দোলনকে কেন্দ্র করে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক এবং সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিক এম. এস. আরমান দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সর্বদা গণমাধ্যমের নীতিমালা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে,একটি স্বার্থান্বেষী মহল নিজেদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলার এজাহারে সাংবাদিক এম. এস. আরমানের নাম অন্তর্ভুক্ত করেছে। আমরা মনে করি, সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে তার নির্ভীক লেখনী এবং সত্য প্রকাশের সাহসিকতাই এই ষড়যন্ত্রের মূল কারণ। জুলাই আন্দোলনের সময় সাংবাদিক এম. এস. আরমান সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন এবং সেই সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে আহতও হয়েছেন। অথচ আজ তাকেই সেই আন্দোলনের আসামি বানানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়, অযৌক্তিক এবং স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা স্পষ্টভাবে বলতে চাই,সত্যের পক্ষে কলম ধরা কোনো অপরাধ নয়। সাংবাদিকদের কণ্ঠরোধ করার এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখা অবিলম্বে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিক এম. এস. আরমানের নাম প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সংগঠনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান, মানববন্ধনসহ ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে। একইসঙ্গে বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে। ধন্যবাদান্তে, বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখা নোয়াখালী।