সারাদেশ

এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাবেক মহাসচিবের ইন্তে'কালে ইফতার ও দোয়া মাহফিল

প্রিন্ট
এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাবেক মহাসচিবের ইন্তে'কালে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত : ৯ মার্চ ২০২৬, বিকাল ৫:১০

এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাবেক মহাসচিবের ইন্তে'কালে ইফতার ও দোয়া মাহফিল নিজস্ব প্রতিনিধি: গত ৩১ নভেম্বর এসকাডো ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাবেক মহাসচিব মরহুম সাজেদা আক্তার রিনা-এর ইন্তেকালে গভীর শো'ক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসকাডোর চেয়ারম্যান সাংবাদিক আবদুল্লাহ আল মামুন জানান, রবিবার বিকাল ৫টা থেকে রৌশন আরা মার্কেট নিজ অফিসে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় পরে বসুরহাট রস সুইচে ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেছে এসকাডো সাজেদা ইয়ুথ ফাউন্ডেশন। অনুষ্ঠানে আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, হাজারী আর বি এম কলেজের অধ্যাপক শেখ সাদী ভূঁইয়া বাবু, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আজিজ আজমির, কবিরাট প্রেসক্লাবের সাবেক সভাপতি জহির উদ্দিন, সেক্রেটারি নুর আলম বিপ্লব, দারুন নাজাত মাদ্রাসার চেয়ারম্যান খাজা গিয়াস উদ্দিনসহ সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে মরহুমা সাজেদা আক্তার রিনা-এর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। #যুবউন্নয় #ইফতার প্রশিক্ষণ