কোম্পানীগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
নোয়াখালী জেলা প্রতিনিধি:
আবদুল আউয়াল
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখা।
মঙ্গলবার (৩ মার্চ)১৩ রমজান বিকেল ৪টায় বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বসুরহাট পৌরসভা শাখা'র আমীর মাওলানা মোশারফ হোসাইন। সার্বিক আয়োজনের দায়িত্ব পালন করছেন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা'র সেক্রেটারি মুহাম্মদ মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার। তিনি রমজানে তাকওয়ার গুরুত্ব ও ব্যক্তি জীবনে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি পবিত্র কোরআনের শিক্ষা ও সমাজ গঠনে এর ভূমিকা তুলে ধরবেন।
আয়োজকরা জানান, রমজানের শিক্ষা প্রচার, তাকওয়া অর্জন এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আলোচনা শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, এবং বসুরহাট পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল ইসলাম তৌহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম,ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি,পেশার প্রতিনিধিরা।
মতামত