সারাদেশ

সালথায় বন্ধুকী টাকা ফেরত চাওয়ায় ৬৫ বছর বৃদ্ধকে মারধর, টেনে ছিঁড়ে ফেলে দাঁড়ি

প্রিন্ট
সালথায় বন্ধুকী টাকা ফেরত চাওয়ায় ৬৫ বছর বৃদ্ধকে মারধর, টেনে ছিঁড়ে ফেলে দাঁড়ি

ছবি : সালথায় বন্ধুকী টাকা ফেরত চাওয়ায় ৬৫ বছর বৃদ্ধকে মারধর, টেনে ছিঁড়ে ফেলে দাঁড়ি


প্রকাশিত : ২ মার্চ ২০২৬, বিকাল ৩:৫০

ফরিদপুর সালথার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া চান্দাখোলা গ্রামে আলাউদ্দিন শেখ (৬৫) নামে এক ব্যক্তিকে বন্ধুকী পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের মুরাদ শেখ ও তার ০২ ছেলে মিলে মারপিট করে আহত করে এবং তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলে। রবিবার ০১ মার্চ সকাল ১১টার দিকে ভোক্তভোগী আলাউদ্দিন শেখ তার পাওনা টাকা ফেরত চাইতে মুরাদের বাড়িতে গেলে তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে। ভোক্তভোগী আলাউদ্দিন শেখ বর্তমানে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন, ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায়, বিগত ৫/৬ মাস আগে তিনি একই গ্রামের মুরাদ শেখ-এর কাছ থেকে জমি বন্ধ নেয়। কিছুদিন পরে মুরাদ শেখ ভুক্তভোগী জমি বন্ধুকের টাকা ফেরত না দিয়ে ঐ জমি অন্যত্র দিয়ে দেয়। এরপর আলাউদ্দিন শেখ অনেক বার মুরাদ শেখের কাছে টাকা ফেরত চায়। কিন্তু মুরাদ শেখ তার টাকা ফেরত দেয় না। একপর্যায়ে ভোক্তভোগী তার পাওনা টাকা ফেরত চাইতে মুরাদ-এর বাড়িতে মুরাদ শেখ সহ তার দুই ছেলে মিলে আলাউদ্দিনকে মারপিট করে আহত করে এবং তার মুখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলে। এ ব্যাপারে সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির মোল্যা বলেন ভুক্তভোগী আলাউদ্দিন শেখ, মুরাদ শেখ এর নিকট জমি বন্ধুকীর টাকা পাবে। এ নিয়ে অনেকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু মুরাদ আজ দিবে, কাল দিবে করে গুড়াচ্ছে। সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি জানান জমি বন্ধুকীর টাকা নিয়ে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে। আলাউদ্দিন শেখ বলে টাকা পাবে নব্বই হাজার, এদিকে মুরাদ শেখ বলে টাকা আশি হাজার এই নিয়ে দ্বন্দ্ব। এ ব্যাপারে সালথা থানায় খোঁজ নিয়ে জানা যায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত বা মৌখিক কোন অভিযোগ হয় নি।