সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্টে ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী করেন,জলঢাকা উপজেলা ও পৌর বিএনপি

প্রিন্ট
জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্টে ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী করেন,জলঢাকা উপজেলা ও পৌর বিএনপি

ছবি : আওয়ামী ফ্যাসিবাদের পতনে, বিজয় মিছিল, জলঢাকা উপজেলা ও পৌর বিএনপি


প্রকাশিত : ৫ আগস্ট ২০২৫, রাত ১০:১৯

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে জলঢাকা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের বিজয় মিছিল অনুষ্ঠিত। এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ময়নুল ইসলাম এবং বিগত সময় থেকেও যে মানুষটি সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুঃসময় থেকে নেতৃত্ব দিয়ে আসতেছেন জনাব ফাহমিদ ফয়সাল চৌধুরী (কমেট) সাবেক সভাপতি উপজেলা বিএনপি, এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি রশিদুল ইসলাম (বাঙালি) পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার (ভুট্টু) ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, ও পৌর

বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম উওয়াল (বিএসসি) উপজেলা শ্রমিক দলের আহবায়ক আমিনুর রহমান, সাধারণ সম্পাদক ইউনুস আলী,জলঢাকা উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা মৎস্যদলের সভাপতি জমির উদ্দিন (ভাসা), ও সাধারণ সম্পাদক ফারুক (সিদ্দিকী), জলঢাকা উপজেলা ছাত্রদলের আহবায়ক মনতাজুল ইসলাম (মিঠু) পৌর ছাত্রদলের সদস্য সচিব মিনহাজুর রহমান (রানা) ইসলাম, সহ প্রমুখ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন। এবং জনাব মইনুল ইসলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন দুঃসময় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা হাল ধরেছিলো, এবং জেল জুলুম কোন ভয় না করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে আমরা তাদেরকে নিয়ে সু সংগঠিত করবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জলঢাকা উপজেলা বিএনপি এবং আর কোন ফ্যাসিবাদের জায়গা হবে না এই বাংলার জমিনে। এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা এতে বক্তব্য দেন এবং সবারই একটা আশা আকাঙ্ক্ষা দাবি পুনরায় মরহুম আনারুল হক কবির চৌধুরীর সুযোগ্য পুত্র জনাব ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী আবার যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি\\\\\'র জলঢাকা উপজেলা কমিটির সভাপতি হন,তাহলে জলঢাকা উপজেলা সুসংগঠিত থাকবে বলে আশাবাদী এসব নেতৃবৃন্দদের এবং সচেতন মহল এবং জনসাধারণ মানুষদের। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের আবু সাঈদ,মুগ্ধ সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সভাটি শেষ করেন।