সারাদেশ

সালথায় আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারের পাশে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

প্রিন্ট
সালথায় আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারের পাশে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ছবি : সালথায় আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারের পাশে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ


প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:১৬

ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়িতে ছুঁটে যান তিনি। এসময় পাঁচটি পরিবারকে ঢেউ টিন, শুকনা খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়। এখবর শুনে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেন। এসময় তিনি বলেন, “একটি পরিবার হঠাৎ করে সবকিছু হারিয়ে ফেলেছে—এটি অত্যন্ত মর্মান্তিক। আমরা তাদের পাশে আছি। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে এবং সরকারি সহায়তার বিষয়টি নিশ্চিত করা হবে।” এর আগে গত ২০ ফেব্রুয়ারি বিকেলে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই মজিবুর মাতুব্বরের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখায় ঘরের সব আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ জীবনের সঞ্চয় ধ্বংস হয়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা দেয়। ঘটনাটির পর থেকে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিল। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, ৫নং ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ মুরাদুর রহমান মুরাদ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হাসান আশরাফ, শাফিকুল ইসলাম, মাহফুজ খান, পাভেল রায়হান সহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।