সারাদেশ

কাপাসিয়ায় রমজানের উপহার নিয়ে মানবিক উদ্যোগ এমপি মু' সালাহউদ্দিন আইয়ুবী।

প্রিন্ট
কাপাসিয়ায় রমজানের উপহার নিয়ে মানবিক উদ্যোগ এমপি মু' সালাহউদ্দিন আইয়ুবী।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৫৮

গাজীপুর-৪ কাপাসিয়ার মানুষ মনে রেখেছে একটি কথা… নির্বাচনের আগে এক জনসভায় তিনি বলেছিলেন— “আমি এমপি হলে শাসক নয়, আপনাদের সেবক হবো।” আজ সেই কথার বাস্তব প্রমাণ দিচ্ছেন মু. সালাহউদ্দিন আইয়ুবী। পবিত্র রমজান মাসে কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে হাতে তুলে দিচ্ছেন ইফতার সামগ্রী। চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে স্বস্তির হাসি ফুটেছে অসংখ্য পরিবারে। এ সময় তিনি বলেন, “এই দায়িত্ব ক্ষমতা দেখানোর জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি আপনাদের প্রতিনিধি, আপনাদের সেবক।” রমজান আত্মশুদ্ধির মাস, সহমর্মিতার মাস। আর সেই সহমর্মিতার বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি ঘরে ঘরে। কাপাসিয়ার মানুষ বলছে— প্রতিশ্রুতি অনেকেই দেয়, কিন্তু সবাই রাখে না। কথা আর কাজে মিল থাকলেই গড়ে ওঠে আস্থা। গাজীপুর-৪ কাপাসিয়ায় এখন একটাই আলোচনা— নেতৃত্ব মানে শাসন নয়, নেতৃত্ব মানে সেবা।