ছবি : সংগৃহীত-ইয়াবা বড়ি
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামে ইয়াবা ব্যবসা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। স্থানীয়ভাবে পরিচিত কিছু চিহ্নিত ব্যক্তি প্রকাশ্যেই এই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়লেও, এখনো পর্যন্ত প্রশাসনিক কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
বিশ্বস্ত স্থানীয় সূত্র ও বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী, ইয়াবা কেনাবেচায় জড়িত তিনজন চিহ্নিত ব্যক্তি হলো, ওই গ্রামের জালাল মিয়ার ছেলে নবী (৩২) শফিকুল ইসলামের ছেলে সাজেদুল (২৩) মাতাব ইসলামের ছেলে মালেক মিয়া (৪৫) তারা সবাই কুলানন্দপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবার ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
এলাকার সচেতন নাগরিকদের মতে, এই ব্যবসার কারণে কুলানন্দপুরের তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে। সন্ধ্যার পর ইয়াবা সেবনকারীদের আনাগোনা বেড়ে যায়। এমনকি অনেক স্কুলপড়ুয়া ছাত্রও মাদকাসক্ত হয়ে পড়ছে, যা গভীর উদ্বেগজনক।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েছি। কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দিনের আলোতেই ইয়াবা কেনাবেচা চলে। আমরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।
এদিকে বুলাকীপুর ইউনিয়ন পরিষদ এবং ঘোড়াঘাট থানার কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করেন, এখনই ব্যবস্থা না নিলে পুরো অঞ্চলটি মাদকের অভয়ারণ্যে পরিণত হবে।
মতামত