সারাদেশ

ফলাফল কারচুপির অভিযোগ রাত ২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রিন্ট
ফলাফল কারচুপির অভিযোগ রাত ২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ছবি : ফলাফল কারচুপির অভিযোগ: রাত ২টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি।


প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ভোর ৩:০৬

ঢাকা সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফলে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ​সংবাদ সম্মেলনের বিস্তারিত: ​সময়: রাত ২টা (বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত)। ​স্থান: বাংলামোটরস্থ এনসিপি-র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়। ​বক্তা: দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন। ​বার্তায় জানানো হয়, ভোটের ফলাফলে যে অস্বাভাবিকতা ও কারচুপির ঘটনা ঘটেছে, সে বিষয়ে দলের অবস্থান ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করতেই এই অসময়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। ​উল্লেখ্য, এর আগে নওশাদ জমিরের কাছে সারজিস আলমের পরাজয়ের খবর ছড়িয়ে পড়লে নির্বাচনী এলাকায় উত্তেজনা তৈরি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এনসিপি-র পক্ষ থেকে এই বড় পদক্ষেপ নেওয়া হলো।