সারাদেশ

জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিএনপি প্রার্থীর

প্রিন্ট
জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিএনপি প্রার্থীর

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:০২

জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিএনপি প্রার্থীর নোয়াখালী-৫ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলামের বসুরহাটের বাসভবনে বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৭টায় বিএনপি প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম এর বসুরহাট বাসভবনে প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জনাকীর্ণ এ সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার এবং নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন। লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রতিপক্ষ প্রার্থী নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তারা এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি। তারা নির্বাচনকালীন সময়ে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আয়োজকরা।