খুলনা

দাকোপে ধানের শীষের প্রার্থীর শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ‎

প্রিন্ট
দাকোপে ধানের শীষের প্রার্থীর শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ‎

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৫২

আসন্ন ত্রয়োদশ নির্বাচন কে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিনে (দাকোপ-বটিয়াঘাটা) নিয়ে গঠিত খুলনা-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমির এজাজ খানের শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল। সোমবার ৯ (ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় দাকোপ উপজেলা শহীদ মিনার মাঠে ধানের শীষের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব আমির এজাজ খান বলেন অবঞ্চনার অবসান ঘটাতে আগামী ১২ ফেব্রুয়ারী দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলে ধানের শিষে ভোট দিন। আমি নির্বাচিত হলে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। নদী ভাঙন প্রতিরোধ, পানখালী ও পোদ্দারগঞ্জ ব্রীজ নির্মানসহ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। দীর্ঘ বঞ্চনার অবসান ঘাটিয়ে প্রত্যাশিত উন্নয়ন করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন। দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব আঃ মান্নান খানের সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন, বিএনপি নেতা বেনীমাধব বিশ্বাস, পৌর কাউন্সিলর আইয়ুব আলী কাজী, ইউপি সদস্য চন্দনা রায়, পরিমল রায়, রবীন্দ্রনাথ মন্ডল, স্বেচ্ছাসেবকদলনেতা বাপ্পি কাজী, হাসমত খলিফা, শাহাবুদ্দিন গাজী, যুবদলনেতা আমিনুল ইসলাম বুলবুল, আঃ রাজ্জাক প্রমুখ। সভামঞ্চে খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহমেদ দীলু, জিএম রফিকুল ইসলামসহ দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা এবং সকল ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফর হোসেন এবং সদস্য সচীব আলামিন সানা। এর আগে দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়ন ও চালনা পৌরসভার সকল ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মিরা মিছিল সহকারে এসে উৎসব মূখর পরিবেশে জনসভায় যোগদান করে।