খুলনা

‎মোংলায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৭ দোকানদারকে জরিমানা

প্রিন্ট
‎মোংলায় ভ্রাম্যমাণ  আদালত কর্তৃক ৭ দোকানদারকে জরিমানা

প্রকাশিত : ৪ মার্চ ২০২৬, বিকাল ৪:১৩

‎স্টাফ রিপোর্টারঃ ‎মোংলা বন্দরের পৌর শহরের প্রধান বাজারে লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় সাত দোকানদারকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‎ ‎বুধবার (৪ মার্চ) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ। অভিযানে দেখা যায়, কয়েকটি ফলের দোকানে কৃষি বিপণন লাইসেন্স ও মূল্য তালিকা নেই। এ কারণে ছয় ফল ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ‎ ‎এছাড়া লাইসেন্স না থাকায় এক মাছের আড়ৎদারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ‎অভিযানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার। নওসীনা আরিফ বলেন, রমজান এলেই দ্রব্যমূল্য বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়-এমন প্রবণতা রোধ করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ‎ ‎তিনি আরও জানান, ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে বাজারের সব ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।