সারাদেশ

বরেণ্য সাংবাদিক এইচ এম মান্নান মুন্নার জন্মদিনে শুভেচ্ছা

প্রিন্ট
বরেণ্য সাংবাদিক এইচ এম মান্নান মুন্নার জন্মদিনে শুভেচ্ছা

প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৫৭

বরেণ্য সাংবাদিক এইচ এম মান্নান মুন্নার জন্মদিনে শুভেচ্ছা আজ বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি, বরেণ্য সাংবাদিক এইচ এম মান্নান মুন্না'র জন্মদিন। কোম্পানীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হলো। সাংবাদিক এইচ এম মান্নান মুন্না তাঁর সাংবাদিকতা পেশা ও সংগঠনের উন্নয়ন ও গতিশীলতায় যেসব অনন্য অবদান রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। বলিষ্ঠ নেতৃত্ব, দূরদর্শী চিন্তাভাবনা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি সততা, প্রজ্ঞা ও আপসহীন সংগ্রামী ভূমিকায় দেশের সাংবাদিক সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, বরেণ্য সাংবাদিক এইচ এম মান্নান মুন্না’কে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবিরাম সাফল্যে ভরিয়ে দিন। বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, দেশের সাংবাদিকতা পেশা ও সমাজের কল্যাণে তার গৌরবোজ্জ্বল অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শুভেচ্ছান্তে, ডেইলি দ্যা নিউজ টাইম দৈনিক সত্যের সন্ধান সিআরবি কল সেন্টার কোম্পানীগঞ্জ উপজেলা আবদুল আউয়াল