নোয়াখালী–৫ আসনে জামায়াতের প্রার্থী অভিযোগ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী–৫ আসনে (কোম্পানীগঞ্জ, কবিরহাট উপজেলা ও সদর উপজেলার আংশিক অশ্বদিয়া ইউনিয়ন ও নেয়াজপুর ইউনিয়ন) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অধ্যক্ষ বেলায়েত হোসেন এসব অভিযোগ করেন।
অধ্যক্ষ বেলায়েত হোসেন জানান, মোবাইল ফোনে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের একাধিক ঘটনা ঘটেছে এবং অভিযুক্তদের নাম উল্লেখ করে প্রশাসন ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের সুস্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি স্থাপনা ব্যবহার, অনুমতি ছাড়া সভা-সমাবেশ এবং ভোটার ও নেতাকর্মীদের প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। অথচ এসব অভিযোগের পরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে সদর উপজেলার অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন এবং কবিরহাট পৌরসভার কয়েকটি ওয়ার্ড আগেই চিহ্নিত করে প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানান জামায়াত প্রার্থী। তবে এসব সতর্কবার্তার পরও কার্যকর উদ্যোগ না নেওয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংবাদ সম্মেলনে বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন বলেন, জেলা ও উপজেলা নির্বাচন কমিশনকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়ায় আরও কঠোর নজরদারির প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকদের নির্বাচন সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে অন্তর্ভুক্ত না করে বৈষম্য করা হয়েছে এবং বিপক্ষ প্রার্থীর পছন্দের ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মাওলানা মহিন উদ্দিন,সাবেক কাউন্সিল মাওলানা মহিন উদ্দিন, এনপিপির কোম্পানীগঞ্জ উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক মামুন নায়েক, খেলাফত মজলিসের কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাইন উদ্দিন ফারুক, বাংলাদেশ খেলাফতের কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আলা উদ্দিনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনপিপি ও খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
মতামত