ময়লা নয়, সচেতনতা হোক পরিচয়।
পরিবর্তনের পথে একসাথে এগিয়ে যাই।
বিডি ক্লিন - কোম্পানিগঞ্জ উপজেলা টিমের উদ্যোগে কোম্পানিগঞ্জ মডেল হাই স্কুলে সফলভাবে সম্পন্ন হলো পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন। শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতার গুরুত্ব, পরিবেশ রক্ষা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। শিক্ষার্থীদের মনে যদি আমরা পরিচ্ছন্নতার চেতনা, মানবিকতা ও দেশপ্রেমের বীজ বুনে দিতে পারি, তবেই গড়ে উঠবে একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ। বিডি ক্লিন বিশ্বাস করে পরিবর্তন শুরু হয় নিজ থেকে, ছড়িয়ে পড়ে পরিবার, সমাজ এবং পুরো জাতির মাঝে।
চলুন, সবাই মিলে একসাথে শপথ করি ময়লা নয়, পরিচ্ছন্নতাই হবে আমাদের অভ্যাস, সচেতনতার আলোয় গড়বো আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ।
#BDClean #বিডিক্লিন
#BDCleanNoakhali #বিডিক্লিননোয়াখালী
#BDCleanCompaniganj #বিডিক্লিনকোম্পানীগঞ্জ
#DreamToCleanBangladesh #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন #LetsCleanlinessStartfromMe #পরিচ্ছন্নতাশুরুহোকআমারথেকে #Awareness
#Cleanliness #pollution #planet #world #savebangladesh
#saveworld #PlasticPollution
মতামত