সারাদেশ

জামালগঞ্জে জামায়াত কর্মী আজিজুরের "বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ চলছে গোপন অনুসন্ধান

প্রিন্ট
জামালগঞ্জে জামায়াত কর্মী আজিজুরের "বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ চলছে গোপন অনুসন্ধান

প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৬, রাত ১১:৪২

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদেশ পাঠানোর নামে নারীদের সাথে প্রতারণা ও মানবপাচারের গুরুতর অভিযোগ উঠেছে আজিজুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত আজিজুর রহমান উপজেলার ভীমখালী ইউনিয়নের বান্ডা গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের প্রেক্ষিতে বর্তমানে গোপন অনুসন্ধান চলছে বলে জানা গেছে। ​সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুর রহমান দীর্ঘদিন ধরে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরি, আরামদায়ক কাজ এবং সচ্ছল জীবনের প্রলোভন দেখিয়ে তিনি নারীদের বিদেশে পাঠান। কিন্তু অভিযোগ রয়েছে, তার মাধ্যমে বিদেশে যাওয়া নারীরা সেখানে গিয়ে চরম বিপাকে পড়ছেন। ​নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আজিজুর রহমান নিজের এই অপকর্ম চালিয়ে আসছেন। বিদেশে লোক পাঠানোর নামে তিনি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। গ্রামের সহজ-সরল নারীদের ভুল বুঝিয়ে পাসপোর্ট করানো এবং বিদেশে পাচার করার মতো স্পর্শকাতর বিষয়ে তার সম্পৃক্ততা নিয়ে এখন জোর গুঞ্জন চলছে। ​বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং এ নিয়ে জোর অনুসন্ধান চলছে। আজিজুরের এই নেটওয়ার্কের শিকড় কতদূর এবং তার সাথে আর কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।