সারাদেশ

দুর্নীতি-দখলবাজি ও টেন্ডারবাজি যদি আমার কাছের লোকেও করে, পুলিশে ধরিয়ে দিবেন: শামা ওয়াবেদ

প্রিন্ট
দুর্নীতি-দখলবাজি ও টেন্ডারবাজি যদি আমার কাছের লোকেও করে, পুলিশে ধরিয়ে দিবেন: শামা ওয়াবেদ

ছবি : দুর্নীতি-দখলবাজী ও টেন্ডারবাজী যদি আমার কাছের লোকেও করে, পুলিশে ধরিয়ে দিবেন: শামা ওয়াবেদ


প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, রাত ১০:২৮

"দুর্নীতি, দখলবাজি, টেন্ডারবাজি এই তিনটা জিনিস সালথার মাটিতে থাকবে না। আমার কাছের লোকেও যদি করে, তাকে পুলিশে ধরিয়ে দিবেন। কেউ যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা দখলবাজির মতো কোনো অপরাধে জড়িত থাকে, তবে তাকে তার চরম মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। রোববার (১১ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, “নির্বাচন আসবে, চলে যাবে। কিন্তু আপনারদের সাথে আমার সম্পর্ক আমৃত্য থাকবে। আপনাদের সাথে আমার সম্পর্ক আত্মার সম্পর্ক। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব।” তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সালথার প্রতিটি ইউনিয়নকে আন্তর্জাতিক মানের মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা নিশ্চিত করে এমন রাস্তা নির্মাণ করা হবে, যেখানে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। মাদ্রাসা সংস্কার করে উন্নত মানের মাদ্রাসার বানানোর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি, যাতে এলাকার মানুষকে চিকিৎসার জন্য আর অন্যত্র ছুটতে না হয়। নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, "দুর্নীতি, দখলবাজি, টেন্ডারবাজি এই তিনটা জিনিস সালথার মাটিতে থাকবে না। আমার কাছের লোকও যদি করে, পুলিশি ধরিয়ে দিবে। কেউ যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা দখলবাজির মতো কোনো অপরাধে জড়িত থাকে, তবে তাকে তার চরম মূল্য দিতে হবে।” সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির মোল্যা, নগরকান্দা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, সালথা উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম, বালাম, মুরাদ মাতুব্বর, ছাত্রদল নেতা সাইফুল আলম ও মেহেদী হাসান সোহাগসহ সালথার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।