ছবি : মো: সিরাজুল ইসলাম
শীতবস্তু বিতরণ কাপাসিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন।
গাজীপুর প্রতিনিধি : মোঃ সিরাজুল ইসলাম
শীতার্ত অসহায় এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে কাপাসিয়া উপজেলা প্রশাসন। ০৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবস্থিত একটি এতিমখানা মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনিম।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের কষ্ট লাঘবের লক্ষ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনিম বলেন,
“শীত মৌসুমে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুরাই সবচেয়ে বেশি কষ্টে থাকে। রাষ্ট্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। একটি কম্বলও কারও জীবনে স্বস্তি বয়ে আনতে পারে।
এ সময় মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শীতের এই সময়ে শিক্ষার্থীরা শীতবস্ত্র পেয়ে খুবই উপকৃত হয়েছে।
শীতবস্ত্র পেয়ে এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে। তারা উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, উপজেলা প্রশাসনের এমন মানবিক ও সামাজিক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে।
মতামত