সারাদেশ

কাপাসিয়ায় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মহান বিজয় দিবসে উপজেলা শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

প্রিন্ট
কাপাসিয়ায় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মহান বিজয় দিবসে উপজেলা শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

ছবি : মো: সিরাজুল ইসলাম

প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:২৯

কাপাসিয়ায় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মহান বিজয় দিবসে উপজেলা শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২৫ ইং গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহীদ মিনারে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হয়েছে।

ভোর ০৬টা ৩৪ মিনিটে শহীদ মিনারে ফুলের তোড়া ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি ও কাপাসিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন কামাল চৌধুরী

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা  তামান্না তাসনিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান এবং তদন্ত কর্মকর্তা জুবায়ের আহমেদ

অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বীর শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে কাপাসিয়া উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।