বিশেষ

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রিন্ট
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৫, রাত ৯:১৪

আজ সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘটে গেলো ভয়াবহ দূর্ঘটনা। রায়গঞ্জের ভুইয়াগাতী পল্লী বিদ্যুৎ মোড়ে ট্রাকের ধাক্কায় একজন পশু ডাক্তারের মৃত্যু হয়। 

নিহত সাইফুল ইসলাম ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে।

 সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে ভুইয়াগাতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মোটরবাইক নিয়ে পার হচ্ছিলেন এসময় ঢাকা–বগুড়া মহাসড়কে একটি ট্রাকের সাথে মুখোমুখি দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাইফুল ইসলাম।

এলাকাবাসী দ্রুত এগিয়ে গিয়ে নিউজের লাশ উদ্ধার করেন। নিহতের লাশ এবং মোটরসাইকেল রায়গঞ্জ থানা পুলিশ হেফাজতে নেয়া হয়। 

উল্লেখ্য যে উক্ত স্থানে কিছুদিন আগেও আরো একটি দুর্ঘটনা ঘটেছিল। বর্তমানে ওই স্থানটি রায়গঞ্জের সর্বোচ্চ দুর্ঘটনাপ্রবন এলাকা হিসাবে দেখা যাচ্ছে। এ বিষয় নিয়ে একাধিকবার সাংবাদিক এবং সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।