ছবি : মো: সিরাজুল ইসলাম
রিপোর্টার্স ইউনিটি কাপাসিয়ার উদ্যোগে আগামী মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী এক আনন্দ ভ্রমণ। এ ভ্রমণে অংশগ্রহণকারীরা দেশের মনোরম পর্যটন জেলা রাঙামাটি এবং বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ঘুরে দেখবেন।
এই আনন্দ ভ্রমণ সফল ও স্মরণীয় করতে যে মহান ব্যক্তিবর্গ অর্থ ও আন্তরিক ভালোবাসা দিয়ে পাশে দাঁড়িয়েছেন—তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়েছে। বিশেষভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয় গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি জনাব জাকির হোসেন চৌধুরী কামাল এবং সাংগঠনিক সম্পাদক জনাব হাজী সাইফুল ইসলামকে।
তাদের সহযোগিতা ও প্রেরণায় সাংবাদিকদের এ আনন্দ ভ্রমণ আরও অর্থবহ হয়ে উঠেছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স ইউনিটি কাপাসিয়ার সদস্যরা বলেন,
“শ্রদ্ধেয় গুরুজনদের জন্য আমাদের দোয়া ও ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুন্দরভাবে ভ্রমণ শেষে নিরাপদে ফিরে আসতে পারি।”
সংগঠনের পক্ষ থেকে সকল সদস্যদের নিরাপদ ও আনন্দমুখর ভ্রমণ কামনা করা হয়েছে।
মতামত