বিএনপি

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে গাবতলীতে মহিলাদের নামাজ ঘর নির্মাণের উদ্বোধন

প্রিন্ট
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে গাবতলীতে মহিলাদের নামাজ ঘর নির্মাণের উদ্বোধন

প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৫, রাত ১২:১৪

বিস্তারিত:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার চাকলা মধ্যে পাড়া বায়তুল হামদ জামে মসজিদে মহিলাদের জন্য নামাজ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ। উদ্বোধন শেষে ব্যারিস্টার জাইমা রহমানসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল খালেক তুফানী, মসজিদ কমিটির সভাপতি মোজাম প্রাং, সাধারণ সম্পাদক বাবু মণ্ডল, গাবতলী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজা হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান, ছাত্রদল নেতা রাসেল মাহমুদ, সাবেক ইউপি সদস্য মুকুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় মুসল্লিরা জানান, এই উদ্যোগের ফলে এলাকার নারীরা আরও স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে নামাজ আদায় করতে পারবেন।

– শিহাবুল্লাহ মারুফ, বগুড়া।