বিএনপি

বগুড়ায় প্রজন্মদলের সাংগঠনিক আলোচনা ও প্রস্তুতি সভা

প্রিন্ট
বগুড়ায় প্রজন্মদলের সাংগঠনিক আলোচনা ও প্রস্তুতি সভা

প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৫, রাত ১২:২২

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের উদ্যোগে সাংগঠনিক আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টায় শহরের রেলওয়ে ট্রাস্ট মার্কেটের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন বগুড়া জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সভাপতি আব্দুল আজিজ হিরা।

সদর উপজেলা প্রজন্মদল সদস্য সচিব রেজাউল সরকার রেজা ও যুগ্ম আহ্বায়ক রাসেল শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রজন্মদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি নিপন, সহ-সভাপতি আবুল কাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুর ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা যুবদল নেতা আব্দুল মোমিন, প্রজন্মদল নেতা গৌরাঙ্গ বসাক, খাইরুল হাসান কমল, জিন্নাতুল ইসলাম জিন্নাহ, সদর উপজেলা প্রজন্মদল আহ্বায়ক শায়েস্তা খান এবং সারিয়াকান্দি শাখার সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সুমন প্রমুখ।

সভায় নেতারা দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।