সারাদেশ

বন্ধুমহল ব্লাড ফাইটার্স শান্তুিগঞ্জ সুনামগঞ্জ তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

প্রিন্ট
বন্ধুমহল ব্লাড ফাইটার্স শান্তুিগঞ্জ সুনামগঞ্জ তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

ছবি : শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী সুনামগঞ্জে।


প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৫, রাত ১০:১৭

গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় বন্ধুমহল ব্লাড ফাইটার্স শান্তুিগঞ্জ সুনামগঞ্জ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৪র্থ বর্ষে পদাপুর্ন উপলক্ষে সেচ্ছাসেবী মিলন মেলা।

শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী সুনামগঞ্জে।

বন্ধুমহল ব্লাড ফাইটার্স রক্তদান সংস্থা” নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০২২ সালের ১৭ অক্টোবর পথচলা শুরু করে একদল যুবক নিরলস পরিশ্রমের মাধ্যমে শান্তিগঞ্জে এবং তার আশে পাশের জেলা গুলোতে রক্ত দানের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রোগীদের রক্তের চাহিদা পূরণের জন্য নিয়মিত বিভিন্ন রক্তদাতা ডোনার খোঁজা সহ প্রতিনিয়ত তারা একনিষ্ঠভাবে সবাইকে রক্তদানে উৎসাহ করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন অনলাইনে তাদের সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন রক্তযোদ্ধা সৈনিক এবং রক্ত গ্রহীতাগণ।

সংগঠন টির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রবিউল হক রবিন জানিয়েছেন,।

আমরা শুরুতে অল্প কয়েকজন রক্তদাতা কে নিয়ে অনলাইনের মাধ্যমে রক্তদানের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনটি শুরু করি এবং প্রচার প্রচারণার মাধ্যমে হাঁটি হাঁটি পা-পা করে তিন টি বছর অতিক্রম করে চতুর্থ বর্ষে পদার্পণ করতে যাচ্ছি। আমরা আপনাদের সকলের কাছে আমাদের সংগঠনের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

এছাড়া তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের সভাপতি সায়েম আহমেদ, সহ সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক ফয়সাল রানা সাংগঠনিক সম্পাদক হাফেজ সোহাইল আহমদ  , যুগ্ম সাধারণ সম্পাদক  তালুকদার সুমন অর্থ সম্পাদক মোঃ মাসুম আহমেদ প্রচার সম্পাদক কাউসার আহমেদ ও সহপ্রচার সম্পাদক মোজাম্মেল ছামী সহ প্রত্যেকেই ।

বলেন আমাদের সংগঠন কর্তৃক তৃতীয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে ভার্চুয়াল অনুষ্ঠানে সকলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং আগামীতে আমাদের স্বেচ্ছাসেবী এই সংগঠনের উন্নয়ন কার্যক্রম তরান্বিত করতে সংগঠনের সাথে যুক্ত সকল সদস্যগণ কোনো মতভেদ ছাড়াই সম্মিলিত ভাবে সবাই কাজ করবেন বলে আশা করি।