সারাদেশ

সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রিন্ট
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি : সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭:২৯

“ক্রীড়াই শক্তি – ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল” এইপ্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবলটুর্নামেন্ট ২০২৫ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নেরখলিশপুট্টি হাজী বাড়ি মাঠে এ খেলার শুভ উদ্বোধন করা হয়।

শাহ্ নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মো. ইমরানহোসেন এবং উপজেলা ছাত্রদল নেতা সোহেল মাতুব্বরের সার্বিক পরিচালনায় উদ্বোধনীয়অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবিভক্ত নগরকান্দা উপজেলা বিএনপিরসাবেক সাধারণ সম্পাদক সাহিদুজ্জামান সাহিদ, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামানহুমায়ুন খান, শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: মো. জাহিদ হোসেনলাভলু, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রমুখ। এছাড়াও স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী খেলায় নগরকান্দা ফুটবল একাদশ বনাম বোয়ালমারী ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায়ট্রাইবেকারে নগরকান্দা একাদশ (০৪) বোয়ালমারী একাদশ (০৩) গোলে হারিয়ে নগরকান্দা একাদশ জয় লাভ করে।

 

আমেরিকা প্রবাসী মো. খোকন মাতুব্বর ও মুরাটিয়ার কৃতিসন্তান মো. সজিব হোসেনের সৌজন্যে উক্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।