সারাদেশ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফসল রক্ষার জন্য বাঁধ

প্রিন্ট
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফসল রক্ষার জন্য বাঁধ

ছবি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফসল রক্ষার জন্য বাঁধ


প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৫, রাত ১১:৪৭

এ বছর আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে হাওরাঞ্চলেও। ভরা বর্ষায়ও পানি স্বল্পতায় ভুগছে সুনামগঞ্জের হাওর পাড়ের মানুষ পানি না থাকায় মৎস্য সংকটে পড়েছেন হাওরবাসী প্রকট হচ্ছে কৃষি বিপর্যয়ের শঙ্কাও হুমকিতে পড়েছে হাওর পাড়ের জীবন-জীবিকা। হাওরের জলজ উদ্ভিদও হারিয়ে যাচ্ছে ব্যাহত হচ্ছে আমন ধানের চাষ। পানির অভাবে শীতকালীন শাকসবজি চাষে কৃষকরা দুশ্চিতায় এ জন্য প্রকৃতি ও পরিবেশের উপর চালানো আগ্রাসী তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ শান্তিগঞ্জে আমরিয়া গ্রামের হাওয়র পাড়ের মানুষ ।

শান্তিগনজ উপজেলার শিমুলবাক ইউপি আমরিয়া গ্রামবাসী জানান আমরা হাওর পাড়ের মানুষ গ্রামে থাকি কৃষিই আমাদের ভরসা কিন্তু,পানির অভাবে আমাদের  হাওরের অধিকাংশ জমি অনবাদি থাকে।

 আমরিয়া গ্রামের ময়না নিয়া জানান হাওর পাড়ের মানুষ কৃষি ও মৎস্য আহরণের উপর নির্ভর কৃষি-মৎস্য দুইটা তাদের জীবন-জীবিকার উৎস। খাদ্যাভাব পূরণেও ধান-মাছের বিকল্প নেই এ দুইয়ের সংস্থানই হয় হাওরে তবে হাওর ও জলাশয়গুলোতে পানি কম থাকায় মাছের অপ্রতুলতার পাশাপাশি ফসল হানির শঙ্কাও দেখা দেয়।