ছবি : যশোরে বাঘারপাড়ায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এবং ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বাঘারপাড়া উপজেলাধীন, ৪ নং নারিকেলবাড়িয়া ইউনিয়নের অন্তভুক্ত ৫ নং ওয়ার্ড বিএনপি\'র সাধারণ মানুষের সাথে কর্মীসভার আয়োজনে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার,সাবেক সিনিয়ার যুগ্ন আহ্বায়ক এবং বাঘারপাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও যশোর ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা, জনাব মসিয়ুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া পৌর বিএনপি\'র সভাপতি সাবেক মেয়র আব্দুল হাই মনা ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব আবু তাহের সিদ্দিকী।
অনুষ্ঠানের সভাপতি তো করেন,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী।
এ সময় উপস্থিত ছিলেন,নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লস্কর মোহাম্মদ নাজমুল ইসলাম সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতামত