খুলনা

যশোরে বাঘারপাড়ায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে

প্রিন্ট
যশোরে বাঘারপাড়ায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে

ছবি : যশোরে বাঘারপাড়ায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে


প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭:৪০

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এবং ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বাঘারপাড়া উপজেলাধীন, ৪ নং নারিকেলবাড়িয়া ইউনিয়নের অন্তভুক্ত ৫ নং ওয়ার্ড বিএনপি\'র সাধারণ মানুষের সাথে কর্মীসভার আয়োজনে, 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার,সাবেক সিনিয়ার যুগ্ন আহ্বায়ক এবং বাঘারপাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও যশোর ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা, জনাব মসিয়ুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া পৌর  বিএনপি\'র সভাপতি সাবেক মেয়র আব্দুল হাই মনা ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব আবু তাহের সিদ্দিকী।

অনুষ্ঠানের সভাপতি তো করেন,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী।

এ সময় উপস্থিত ছিলেন,নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লস্কর মোহাম্মদ নাজমুল ইসলাম সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।