সারাদেশ

সালথায় জাবালে নূর ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা এর উদ্যোগে "পবিত্র কোরআন শরীফের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রিন্ট
সালথায় জাবালে নূর ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা এর উদ্যোগে "পবিত্র কোরআন শরীফের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি : সালথায় জাবালে নূর ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা এর উদ্যোগে "পবিত্র কোরআন শরীফের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত : ৯ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৩৮

ফরিদপুরের সালথায় জাবালে নূর ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা-এর উদ্যোগে পবিত্র কোরআন শরীফের সবক প্রদান,পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 আজ (০৯ অক্টোবর) বৃহস্পতিবার বাদ জোহর মাদরাসার সভাকক্ষে"পবিত্র কোরআন শরীফের সবক প্রদান বিগত পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

পবিত্র কোরআনে কারিমের সবক প্রদান করেন আল্লামা শাহ্ আকরাম আলী,মুহতামিম ও শাইখুল হাদিস বাহিরদিয়া মাদরাসা। 

আল্লামা শাহ্ আকরাম আলী সাহেব এর সভাপতিত্বে অত্র মাদরাসার সুযোগ্য মুহতামিম হাফেজ ক্বারী শফিকুল ইসলাম (আরাফাত) এর পরিচালনায় বক্তব্য রাখেন সালথা উপজেলা মডেল মসজিদের ইমাম ওখতিব মুফতি রবিউল ইসলাম, ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা নিছারুদ্দীন, আলহেরা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা সাইফুদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে পবিত্র কোরআনে কারিমের শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যতের জন্য বিশেষ দোয়া করা হয়।