অপরাধ

বগুড়া দুপচাঁচিয়ায় বড় ভাইয়ের চাকুর আঘাতে ছোট ভাই আহত

প্রিন্ট
বগুড়া দুপচাঁচিয়ায় বড় ভাইয়ের চাকুর আঘাতে ছোট ভাই আহত

প্রকাশিত : ৩ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৭:৫১

বগুড়ার দুপচাঁচিয়ায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছু*রির আঘাতে ছোট ভাই আহত হয়েছেন।

রবিবার (৩ আগস্ট) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মোঃ আব্দুল্লাহ (২৮), পিতা মৃত হাফিজুর রহমান। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে বড় ভাইয়ের সঙ্গে কথার কাটাকাটির এক পর্যায়ে ছু*রি নিয়ে আক্রমণ চালান বড় ভাই। এতে আব্দুল্লাহ মারাত্মকভাবে আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনার পর অভিযুক্ত ভাই পলাতক রয়েছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

শিহাবুল্লাহ মারুফ

বগুড়া প্রতিনিধি