সারাদেশ

কাপাসিয়ায় হাইয়েস গাড়িতে রহস্যজনক অগ্নিসংযোগ।

প্রিন্ট
 কাপাসিয়ায় হাইয়েস গাড়িতে রহস্যজনক অগ্নিসংযোগ।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ২ অক্টোবর ২০২৫, দুপুর ১২:২৫

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামে মোঃ ইসমাইল হোসেনের মালিকানাধীন একটি হাইয়েস গাড়িতে গত (০২/১০/২০২৫ইং) রাতে রহস্যজনকভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের অন্ধকারে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি বাড়ির সামনে পার্ক করে রাখা ছিল।

 গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।

 কিন্তু মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িটিকে পুড়িয়ে ফেলে। 

এতে গাড়িটির সম্পূর্ণ অংশ পুড়ে যায় এবং বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন মালিক মোঃ ইসমাইল হোসেন।

ঘটনার পর স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। 

তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

 স্থানীয়দের মধ্যে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

কাপাসিয়া থানা এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করেছে এবং তদন্ত চলছে।

মোঃ সিরাজুল ইসলাম 

গাজীপুর কাপাসিয়া - প্রতিনিধি