সারাদেশ

গাজীপুরের কাপাসিয়ায় হতদরিদ্র ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ।

প্রিন্ট
গাজীপুরের কাপাসিয়ায় হতদরিদ্র ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৪১

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পিআইও (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিস) কর্তৃক হতদরিদ্র, অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার ও ঢেউ টিন বিতরণ করা হয়েছে।

আজ (৩০/০৯/২০২৫ইং) কাপাসিয়া উপজেলার পিআইও কার্যালয়ের উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপকারভোগী পরিবারের হাতে শুকনো খাবার ও ঢেউ টিন তুলে দেন পিআইও অফিসের কর্মকর্তা।

 অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঘর পুনর্নির্মাণের সহায়তা হিসেবে ঢেউ টিন বিতরণ করা হয়, যাতে তারা পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের পক্ষ থেকে দুর্যোগ ও দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে সবধরনের উদ্যোগ অব্যাহত রয়েছে। 

সমাজের প্রত্যেকটি অসহায় মানুষের কাছে সরকারি ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া হবে।