সারাদেশ

সালথায় নাতনিকে মাদ্রাসায় এগিয়ে দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল দাদির

প্রিন্ট
সালথায় নাতনিকে মাদ্রাসায় এগিয়ে দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল দাদির

ছবি : সালথায় নাতনিকে মাদ্রাসায় এগিয়ে দিয়ে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ দাদির


প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:৩৬

ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আমিরন বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরন বেগম পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আমিরন বেগম তার নাতনিকে পাশের ফুলবাড়িয়া মাদ্রাসায় এগিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ী ফেরার পথে ফুলবাড়িয়া বাজার তিনি পৌছালে অপরদিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আমিরন বেগম। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত আমিরনের লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।