ছবি : শান্তিগঞ্জে ভূমিখেকো চক্র প্রবাসী রাজা মিয়ার বিরুদ্ধে ফেইসবুকে অপ-প্রচার
শান্তিগঞ্জে ভূমিখেকো চক্র প্রবাসী রাজা মিয়ার বিরুদ্ধে ফেইসবুকে অপ-প্রচার
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং বেশ কয়েকটি ফেইক (ভুয়া) আইডি খুলে নানা অপপ্রচার চালানো হচ্ছে। মানহানীকর অপপ্রচারে এমন হয়েছে যে, ভুক্তভোগীরা রীতিমতো অসহায় বোধ করছেন। যে কারনে প্রবাসী সামছুল হক রাজা মিয়ার পরিবার সহ অনেকটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতিমধ্যেই বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের পাশাপাশি প্রবাসী পরিবারের লোকজনও থানায় সাধারন ডায়রী করার প্রস্তুতি নিচ্ছেন। এসব অপ-প্রচারকারী নিকৃষ্ট ব্যক্তিদের একাদিক ফেইসবুক আইডি এবং ফেইক আইডি সনাক্তের পর সাইবার ট্রাইবুনালে মামলার প্রস্ততি চলছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বিগত প্রায় জুলাই-আগষ্টের পর প্রবাসী পরিবার সহ গন্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পাথারিয়ার খবর,এ,আর,রহিম
সহ একাধিক ফেইসবুক ভুয়া (ফেইক) আইডিতে বিশিষ্ট সমাজসেবক প্রবাসী সামছুল হক রাজা মিয়া কৃর্তক পাথারিয়া নতুন জামে মসজিদের ৭ লক্ষ ২৩ হাজার টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গেছে বলেও হুমকি দিচ্ছেন ফেইক (ভুয়া) আইডিতে। অসৎ উদ্দেশ্যে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে প্রবাসী পরিবারের বিরুদ্ধে। ওই সকল আইডি থেকে মিথ্যা-ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব অপ-প্রচারের কারনে চেয়ারম্যান,ব্যবসায়ি সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ বিব্রতকর অবস্থায় পড়ছেন। ইতিমধ্যে ফেইক আইডি’র বিরুদ্ধে সাধারন ডায়রী করারও প্রস্তুতি চলমান রয়েছে। প্রশাসন বলছে, এসব আইডি সনাক্ত করতে আইন-শৃংখলা বাহিনী গোয়েন্দা শাখার (সিআইডি) স্পেশাল ব্রাঞ্চের (আইটি শাখা) কাজ করছে। সময় বেশী লাগলেও এসব ফেইক আইডি সনাক্ত করা যাবে।
প্রবাসী সামছুল হক রাজা মিয়া বলেন,বেশ কয়েক মাস ধরেই কয়েকটি ভুয়া আইডি থেকে কুরুচিপূর্ণ ও মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে। একটি সিন্ডিকেট চক্র তাদের স্বার্থ হাসিল না হওয়ার কারণে আমার কাছে চাঁদা দাবি করছে। ঐ চক্রটি আমার পাথারিয়া বাজারের মার্কেট এর জায়গা জবরদখলের পায়তারাও করছে। এদিকে মসজিদের সাবেক ইমাম জয়নুল ইসলাম, মোতয়াল্লি ইজাজুল ইসলাম,গ্রাম্য সভাপতি তারা মিয়া,হাজী আব্দুল মুমিন,বাচ্চু মেম্বার গংরা মিলে আমার ভোগদখলীয় উচ্চ মূল্যের বাজারের ভীট রকম ভূমি জোরপূর্বক দখল করার পায়তারায় লিপ্ত রয়েছে এবং মসজিদের টাকার বিষয়েও বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। বর্তমানে দেশে আমার আত্নীয় স্বজনের পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। ঐ ভূমিখেকো সন্ত্রাসীরা যে কোন সময় আমার বসতবাড়ী,বাজারের মার্কেট উচ্ছেদ করে আসাদ আবেদীনকে দখল দিতে পারে।
গ্রামের লোকজন যে ভাবে সবার সম্মুখে আমাকে মসজিদের মোতয়াল্লি বানিয়ে ক্যাশ সমজিয়েছেন ঠিক তেমনি ভাবে আমি দেশে এসে সবাইকে নিয়ে ক্যাশ সমজিয়ে দিবো। তাই স্থানীয় প্রশাসন সহ জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এই ফেইক আইডি সামাজিক অস্তুুষ সৃষ্টি করতে পারে,এটাকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এসব অপপ্রচারকারি নিকৃষ্ট ব্যক্তিদের ফেইক আইডি সনাক্ত হলেই সাইবার ট্রাইবুনালে মামলা করবো। পরিশেষে ঐ অপ-প্রচারকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন,পাথারিয়া বাজারে প্রবাসীর ভূমি এবং মসজিদের টাকা আত্মসাৎ এর বিষয়ে আমার জানা নেই।
মতামত