ছবি : সালথায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ফরিদপুরের সালথায় শেষ হলো ৫২তমগ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫।
বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) বিকেলে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত সমাপনীও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মামুন সরকার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী অনুষ্ঠানেরসভাপতিত্ব করেন।
দুই দিনব্যাপী এক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টেউপজেলার মাধ্যমিক পর্যায়ের সব স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতিসিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, একাডেমিকসুপারভাইজার মোঃ শওকত আকবর, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকখায়রুল বাশার, সালথা দাখিল মাদ্রাসার সুপার তাওফিকুর রহমান, সালথা দাখিল মাদ্রাসারম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান, বিএনপিনেতা মোঃ মুরাদুর রহমান সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলানির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মামুন সরকার বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ দেহও সুস্থ মনের অধিকারী করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদেরআত্মবিশ্বাস বাড়ায় এবং প্রতিভা বিকাশে সহায়তা করে। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, জঙ্গিবাদও অশুভ পথ থেকে দূরে রাখে।”
তিনি আরও বলেন, “খেলাধুলার মাধ্যমেশৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে। সালথা উপজেলার শিক্ষার্থীরা জাতীয়পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে, এটাই আমাদের প্রত্যাশা।”
১৭ দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনালখেলায় যোগারদিয়া উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে সালথা সরকারী মডেল মাধ্যমিকবিদ্যালয়।
খেলাটি পরিচালনা করেন সালথা উপজেলাক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি।
মতামত