বগুড়ায় দিনের আলোয় ব্যাংক থেকে টাকা উত্তোলন করে হোটেলে খেতে যাওয়া এক মরিচ ব্যবসায়ীকে লক্ষ্য করে ভয়াবহ ডাকাতি ঘটেছে। ছুরি ঠেকিয়ে মুহূর্তের মধ্যে কয়েক লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার দত্তবাড়ী এলাকায়। পরে শুক্রবার রাতেই শহরের চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিন ডাকাতকে গ্রেফতার করে এবং ৩ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে।
মামলার এজাহারে বলা হয়েছে, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ভাজনডাঙ্গা এলাকার আব্দুল মান্নান মন্ডলের ছেলে শুকনা মরিচ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ও তার খালাতো ভাই প্রাইম ব্যাংকের বড়গোলা শাখা থেকে ৫ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন। হোটেলে খেতে যাওয়ার সময় ৭-৮ জন সশস্ত্র যুবক অতর্কিতে হামলা চালিয়ে নগদ ৫ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ডাকাতদের ছুরিকাঘাতে ব্যবসায়ী ও তার ভাই আহত হন।
পুলিশি অভিযান শেষে গ্রেফতারকৃতরা হলেন:
গ্রেফতারের পর তাদের কাছ থেকে যথাক্রমে ২ লাখ টাকা ও ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। বগুড়া সদর থানার ওসি হাসান বাশির জানিয়েছেন, “অভিযানের মাত্র ১০ ঘণ্টার মধ্যে আমরা বিপুল অঙ্কের টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।”
মামলাটি বর্তমানে তদন্তাধীন।
মতামত