ছবি : মো: সিরাজুল ইসলাম
ভুক্তভোগী কিশোরীর মা লাভলী বাদী হয়ে বৃহস্পতিবার (১৮/০৯/২০২৫ইং) কাপাসিয়া থানায় লিখিত ভাবে একটি অভিযোগ দায়ের করেন।
বাদি লাভলী উল্লেখ করেন, তার ছোট মেয়ে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া তাকে ধর্ষণের চেষ্টা করেন তারই বাবা আফজাল হোসেন, যিনি মাদকাসক্ত বলে এলাকায় পরিচিত।
এ ঘটনায় কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল সাংবাদিকদের জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে।
( মামলার নাম্বার- ২১ )
এই ঘটনার তদন্তের জন্য সাব-ইন্সপেক্টর (এসআই) জাকির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এলাকাবাসীর দাবি এই ঘটনা সঠিক বিচার যেন হয়, আফজাল হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবারকে হয়রানি করে আসছিলেন।
এ ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
তদন্ত শেষ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ।
মতামত