সারাদেশ

কাপাসিয়া থানার এসআই মনিরুল ইসলামের স্ত্রীর অসুস্থতা, সকলের কাছে দোয়া কামনা।

প্রিন্ট
কাপাসিয়া থানার এসআই মনিরুল ইসলামের স্ত্রীর অসুস্থতা, সকলের কাছে দোয়া কামনা।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৫৯

গাজীপুর জেলার, কাপাসিয়ার থানার,  বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মনিরুল ইসলামের স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে নরসিংদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগতে থাকায় সম্প্রতি তার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে।

এ অবস্থায় মনিরুল ইসলামসহ পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও কাপাসিয়াবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ খবরে উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিগগিরই তার সুস্থতা প্রত্যাশা করেছেন।